ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ঢাকা সফর বাতিল

  • আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল হয়ে গেছে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুই দি‌নের সফরে ঢাকায় আসার কথা ছিল তার।

গতকাল শনিবার রাশিয়া বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওই বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর লাভরভের ঢাকায় আসার কথা ছিল। তার ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছিল। রাশিয়া দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে মূলত রাজনৈতিক সম্পর্কের বিষয়টিতে জোর দিচ্ছে মস্কো। ২৩টি দেশের সমন্বয়ে গঠিত আইওআরএতে যুক্ততার বিষয়ে রাশিয়া দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ঢাকা সফর বাতিল

আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২