রাজশাহীর সাবেক এমপি বিএনপি নেতা নাদিম মোস্তফা গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 139
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ দুপুর ১২টার দিকে শহরের পাঠানপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এই মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে তিনি ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।
বিডিসংবাদ/এএইচএস


























