ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

কারাগারে সানি-নাসরিন আবেগপ্রবণ

  • আপডেট সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 544
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার টানে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে কারাগারে দেখা করলেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। সেখানে দুজনই হয়ে পড়েন আবেগপ্রবণ। অতীতের স্মৃতি নিয়ে তাদের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ। সানির অনুরোধেই মঙ্গলবার নাসরিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করতে যান।

নাসরিন সুলতানা বলেন, মঙ্গলবার কারাগারে সানির সঙ্গে দেখা করতে যাই। সে দেখা করতে আমাকে অনুরোধ করেছে। সেখানে আমরা অতীতের স্মৃতি নিয়ে অনেকক্ষণ কথা বলি। মূলত ভালোবাসার টানে আমি তার সঙ্গে কারাগারে দেখা করতে যাই। হয়তোবা সে আজ বাইরে থাকলে অনেক আনন্দ হতো। আমরা কোথাও ঘুরতে যেতাম। ভালোই সময় কাটতো দুজনের। এই দিনে তাকে খুব মিস করছি।

গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সানির বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলা করেন নাসরিন। সেগুলো হলো-তথ্যপ্রযুক্তি আইনে মামলা, যৌতুকের মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা।

৮ ফেব্রুয়ারি আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করে মোহাম্মদপুর থানা। এরপর গত ১২ ফেব্রুয়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারাগারে সানি-নাসরিন আবেগপ্রবণ

আপডেট সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭