ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রোমান্টিক নয় এখন থেকে অ্যাকশন মুভি করবেন শাহরুখ

  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শাহরুখ খান বলতেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হলো রোমান্টিক ছবির রাজা। বিগত বেশ কয়েক বছর ধরে তাকে আমরা বিভিন্ন ধরনের রোমান্টিক ছবিতে দেখেছি। অধিকাংশ ৯০-এর দশকের ছেলে-মেয়েদের কাছে রোমান্টিক নায়ক বলতে শাহরুখ খান। কিন্তু এখন কিং খান কিনা আর রোমান্টিক ছবি করতে চান না! তিনি চান এবার অ্যাকশন মুভি করতে! তার কথায়, কেউ তাকে কখনো অ্যাকশন মুভির কথা বলেন না, তাই আগামী ১০ বছর তিনি কেবলই অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন।

ডেডলাইনকে দেয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘আমি কখনো কোনো অ্যাকশন মুভিতে অভিনয় করিনি। আমি সাধারণত মিষ্টি প্রেমের ছবি করেছি, সামাজিক বার্তা রয়েছে এমন ছবি করেছি। কিন্তু কেউই আমাকে অ্যাকশন ছবির জন্য নেয়নি। আমার এখন ৫৭ বছর বয়স, আর আমি ঠিক করেছি আগামী কিছু বছর আমি খালি অ্যাকশন ছবিতেই অভিনয় করব। আমি মিশন ইম্পসিবল জাতীয় ছবিতে অভিনয় করতে চাই।’

অথচ এই অভিনেতার হাত ধরেই একটা গোটা প্রজন্ম প্রেম, বন্ধুত্ব, ভালোবাসার সংজ্ঞা বুঝেছিল রুপালি পর্দার মাধ্যমে। একই সাথে তিনি বড়পর্দায় নিয়ে এসেছিলেন মানুষের জীবনের বিভিন্ন অন্ধকার দিকের কথা। যার মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো- ‘ডর’ ও ‘আনজান’ ইত্যাদি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তাকে পবিত্র শহর মক্কায় উমরাহ পালন করতে দেখা গেছে। তিনি সাদা রঙের পোশাকে ছিলেন। তার যত ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে তাকে শ্বেতশুভ্র বসনেই দেখা যায়। এছাড়া তিনি জেদ্দার রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সামিল হয়েছিলেন।

চলতি সপ্তাহের শুরু দিকে কিং খান জানান, সৌদি আরবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবির শ্যুটিং সম্পন্ন হয়েছে। এছাড়া তিনি একটি ভিডিও পোস্ট করেন সৌদি আরবের মিনিস্ট্রি অব কালচারকে ধন্যবাদ জানাতে।

তিনি সেই ভিডিও ক্যাপশনে লেখেন, ‘সৌদি আরবের মিনিস্ট্রি অব কালচার টিম এবং যারা আমাদের ছবি ডাঙ্কির শ্যুটিং ভালোভাবে করতে সাহায্য করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’

আগামী বছরের ২৫ জানুয়ারি শাহরুখ খান দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন। এদিন তার ‘পাঠান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ ছবিটির পরিচালনা করেন এবং তার সাথে এই ছবিটি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যেতে চলেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোমান্টিক নয় এখন থেকে অ্যাকশন মুভি করবেন শাহরুখ

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২