ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

হেকমতিয়ারের অফিসের কাছে হামলা

  • আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাবুলে সাবেক আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের হেজব-ই-ইসলামির অফিসে হামলা হয়েছে। তবে হেকমতিয়ারসহ সিনিয়র নেতাদের সবাই নিরাপদ রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার এই হামলা হয়।

হামলায় কয়েকজন প্রহরী আহত এবং দুই হামলাকারী নিহত হয়েছে বলে হেজব-ই-ইসলামি ও তালেবান সূত্র থেকে জানানো হয়েছে।

হেজব-ই-ইসলামি অফিসের পাশে অবস্থিত একটি মসজিদে হামলাটি হয়েছিল। তখন হেকমতিয়ারসহ দলের সিনিয়র নেতারা সেখানে ছিলেন। তবে তারা হামলায় কোনো ধরনের ক্ষতির মুখে পড়েননি। দলের বিবৃতিতে এবং তার নাতি ওবায়দুল্লাহ বাহির বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবানের একটি সূত্র জানায়, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি এনে অফিসের সামনে উড়িয়ে দেয়। বিস্ফোরণের পরপরই দুই হামলাকারী মসজিদে প্রবেশ করার চেষ্টা করলে তাদের হত্যা করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা ও অন্যান্য ধরনের আক্রমণ হয়েছে। এগুলোর জন্য আইএসের উগ্রাবাদীদের দায়ী করা হচ্ছে। বুধবার উত্তর আফগানিস্তানে একটি মাদরাসায় হামলা হলে শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেকমতিয়ারের অফিসের কাছে হামলা

আপডেট সময় : ১১:৩১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২