ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় আ’লীগ বিরোধী অপপ্রচারের যথাযথ জবাব দিতে হবে : ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে অপপ্রচারের যথাযথ জবাব দিতে বলেছেন। প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকায় তারল্য নিয়ে কোনো গুজবে কান না দিতেও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ব্যাংকে টাকা নাই বলে কিছু গুজব ছড়ানো হচ্ছে। টাকা নেই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। ব্যাংক থেকে টাকা নিয়ে ঘরে রাখলে চোরের পোয়াবারো, তারা চুরি করে খেতে পারবে। সে ব্যবস্থা করে দিচ্ছে কেউ কেউ, এদের সাথে চোরের সখ্যতা রয়েছে কি না সে প্রশ্নও তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল দেশ হওয়ার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচারের উপযুক্ত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীদের অনুরোধ করছি।’

আজ মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন।

শেখ হাসিনা জানান, গতকাল রাতে (৫ ডিসেম্বর) তিনি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ বিষয়ক বৈঠক করেছেন এবং অর্থসচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছেন। আজ সকালে অর্থমন্ত্রীর সাথেও এ ব্যাপারে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের কোথাও কোনো সমস্যা নাই। প্রতিটি ব্যাংকেই টাকা আছে। কাজেই আমি বলব গুজবে কেউ কান দেবেন না। এটাই সকলের কাছে আমার অনুরোধ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যে কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। একটা শ্রেনী আছে তারা এটা করবেই আমি জানি। কারণ মিথ্যে কথায় তারা পারদর্শী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেটাকেই আমাদের বিরুদ্ধে কাজে লাগায় তারা। কাজেই এদিকে সকলের বিশেষ দৃষ্টি রাখতে হবে।’

তিনি বলেন, ‘তার সরকার ৩৫ লাখ মানুষকে ঘর করে দিয়েছে। জাতির পিতার এই বাংলাদেশে কেউ ভূমিহীন-গৃহহীণ থাকবে না। ছাত্রলীগ নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ভূমিহীন-গৃহহীণ মানুষ খুঁজে বের করার আহবান জানান তিনি। তাদের বৃত্তান্ত দিলে সরকার তাদের পুণর্বাসন করবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছিলাম বলে ঘর ভরে গেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচারে। ছাত্রলীগ নেতাকর্মীদের এর উপযুক্ত জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘জবাবটা বেশি কিছু না, ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাবে ওদের অপকর্মটা যদি কমেন্টে ছেড়ে দেয়া যায়, তাহলেই ওরা ওটা বন্ধ করে দেবে। এটাই হচ্ছে সবচেয়ে ভালো। ওরা যা বলবে বিএনপি ক্ষমতায় থেকে কী করেছে, তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, কাকে কাকে মেরেছে, তাদের ভোট চুরি, ডাকাতি- এগুলো তুলে দিলেই যথেষ্ট। আমার মনে হয় ছাত্রলীগ এই কাজটা করতে পারবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোশ্যাল মিডিয়ায় আ’লীগ বিরোধী অপপ্রচারের যথাযথ জবাব দিতে হবে : ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২