ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর

  • আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ পরির্বতন করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৩ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী ও জেলার সদর উপজেলার পর্যায়) লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল মাউশি।
গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে নয় লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর

আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২