সংবাদ শিরোনাম ::
কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির শীর্ষ ৭ নেতাসহ আটক শতাধিক
- আপডেট সময় : ১১:২৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / 134
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল কাদের জুয়েলসহ শতাধিক নেতাকর্মী আটক করছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের আটক করে প্রিজনভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
জানা গেছে, পল্টন থানায় আসামি রাখার জায়গা না থাকায় আটকদের শাহবাগ ও আশাপাশের অন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস
























