ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের সাথে দুর্ব্যবহার : পুলিশ কনস্টেবল প্রত্যাহার

  • আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্ট কভার করতে সংসদ এলাকায় যাওয়া এক টেলিভিশন সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করায় পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানিয়েছেন, পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, রোববার (১১ ডিসেম্বর) নাগরিক টিভির সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাঈদ আরমান সংসদে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) পদত্যাগপত্র জমা দেয়ার ইভেন্টটি সরাসরি সম্প্রচার করছিলেন। তখন কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের বুম (মাইক্রোফোন) কেড়ে নেন এবং তাকে তার দায়িত্ব পালনে বাধা দেন।

এদিন এক বিবৃতিতে ডিআরইউ নির্বাহী কমিটির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানান ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল।

ডিআরইউ নেতারা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

তারা সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় পুলিশ কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকের সাথে দুর্ব্যবহার : পুলিশ কনস্টেবল প্রত্যাহার

আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২