ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

  • আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে নির্মাণ কাজ শুরু করতে দেরি হওয়ায় ক্ষতি স্বরুপ বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্রীয় ১৪ দল।
আজ বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে এই দাবি করেন।
তিনি বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মাসেতু নিয়ে মিথ্যা অভিযোগের কারনে আমাদের দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। পদ্মাসেতু নির্মাণ কাজ কয়েক বছর বন্ধ ছিল। এই কারণে আমাদের দেশের এক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সেটা বিশ্বব্যাংককে দিতে হবে।’
একই সঙ্গে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ যারা পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন তাদের সংসদীয় স্থায়ী কমিটিতে ডেকে স্পিকারের কাছে জবাবদিহিতা করার দাবিও জানান নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক যাতে অর্থায়ন বন্ধ করে, সে জন্য মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়েছেন। তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই ১৪ দল মনে করে, পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সংসদীয় কমিটিতে ডেকে তাদের বক্তব্য শুনতে হবে। তখন তারা কেন মিথ্যাচার করেছেন, কেন চক্রান্ত করেছেন?
তিনি বলেন, যারা দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে তাদের কোন ক্ষমা নেই। দেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে পার পেয়ে যাবে তাতো হতে পারে না।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় : ১০:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭