ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

  • আপডেট সময় : ০৭:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নতুন সভাপতি করা হয়েছে ডেইজি সারোয়ারকে এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে।

বৃহস্পতিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। এখন নতুন কমিটি করতে যাচ্ছি।’

যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে?’ তখন উপস্থিত যুব মহিলা লীগের নেতারা হাত তুলে সমর্থন জানান।

তখন তিনি মাইকে ঘোষণা দেন, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক লিলি

আপডেট সময় : ০৭:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২