ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

অনিক, হৃদয়সহ সাতজনকে প্রধানমন্ত্রীর সহায়তা

  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি-জামায়াতের সহিংস কর্মূসচিতে অগ্নিকাণ্ড ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ সাতজনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে আহত ও তাদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আহতদের স্বাস্থ্য ও চিকিত্সার খোঁজ নেন। তাদের সান্তনা দেন। এ সময় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। চিকিৎসা থেকে শুরু করে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মঙ্গল কামনা করেন স্বজনরা।

ফেনীর দাগনভূঞার শিক্ষার্থী শাহরিয়ার হূদয়ের বাবা আবুল খায়ের, তার অপর সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকের মা আমেনা আক্তার জেসমিন, গাজীপুর শ্রীপুরের গিয়াস উদ্দিন আহমেদ, তেঁজগা রাজস্ব সার্কেলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া (ফেনীর তত্কালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং ঝিনাইদহের শৈলকুপার লিটন মিঞার হাতে ১০ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আর্থিক অনুদানপ্রাপ্ত অন্য দুই জন রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়ার আব্দুল মতিন ও বংশালের সেলিম হোসেন সেলিমকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনিক, হৃদয়সহ সাতজনকে প্রধানমন্ত্রীর সহায়তা

আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭