ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চাঁদপুরে প্রবাসীদের ৮৮ মেধাবী সন্তান পেল শিক্ষাবৃত্তি

  • আপডেট সময় : ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী (আইটিএম) চাঁদপুরের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. সাকাওয়াত আলী।
স্বাগত বক্তব্য রাখেন কর্মসংস্থান ও জনশক্তি চাঁদপুর জেলা অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ৮৮ জন কৃতী শিক্ষার্থীকে ১৩ লাখ ৫২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান ও ১৯জন প্রতিবন্ধীকে দুই লাখ ২৮হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মো. শাহজালাল মোল্লা, রেহানা সালমা তানিয়া ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক চাঁদপুর শাখাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদারসহ সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে প্রবাসীদের ৮৮ মেধাবী সন্তান পেল শিক্ষাবৃত্তি

আপডেট সময় : ০৪:২৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২