ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করল তালেবান

  • আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের তালেবান-পরিচালিত উচ্চতর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীদের অনুমোদন করা হবে না।

মঙ্গলবার উচ্চতর শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের এক চিঠিতে মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে সকল বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে প্রবেশাধিকার স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

উচ্চতর শিক্ষাবিষয়ক মন্ত্রী নেদা মোহাম্মদ নাদিম ওই চিঠিতে সই করেছেন। ওই মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি পরে টুইটে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিসঙ্ঘ মুখপাত্র স্টিফেন দুজারিক এই পদক্ষেপকে ‘ঝামেলাপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এটা তালেবানের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ।’

তালেবান জানিয়েছে, ‘জাতীয় স্বার্থ’ এবং নারীদের ‘সম্মান’ রক্ষায় এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে নারীদের নিষিদ্ধ করল তালেবান

আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২