ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ ভাই নিহত

  • আপডেট সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (২০), একই গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮)। তারা সম্পর্কে পরস্পর চাচাতো ভাই।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, তারা বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছলে সিলেট থেকে ঢাকামুখী অজ্ঞাত একটি পিকআপভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী শুভ ও সোহাগ গুরুতর আহত হন।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল আহমেদ তাদের স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বলে জানান ওসি মাঈনুল ইসলাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ ভাই নিহত

আপডেট সময় : ১২:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২