ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক সৌদির জন্য বড় হুমকি যেভাবে হয়ে উঠল হুথি গোষ্ঠী জাপানের মৈত্রী প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সিরাজগঞ্জে ১৬ বছর ধরে সংসার করছে বট ও পাকুড়গাছ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে নতুন রুটের হিড়িক, বাড়ছে বিমানভাড়ার শঙ্কা ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

  • আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশ্য যানবাহন ও যাত্রী নিয়ে ফেরি ঘাট পল্টুন ছেড়ে গেছে।

বাংলাদেশ অভন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের (বাণিজ্য) ব্যবস্থাপক সালাম হোসেন বিসয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।

এর আগে বুধবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। তবে দিবাগত রাত ২টার দিকে কুয়াশা ঘন হতে শুরু করে। এতে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এ ছাড়াও কুয়াশায় ফেরির দিকনির্দেশক বাতি দিয়েও দূরের পথ দেখা যাচ্ছিল না। ফলে কুয়াশার কারণে ফেরির মাস্টারদের সামনের পথ দেখতে সমস্যা হচ্ছিল। দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

জানা গেছে, ফেরি চলাচল বন্দের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় বাস ও ট্রাকসহ শতাধিক যানবাহন রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২