ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

মা হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

  • আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী নিজেই তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন।

মায়ের মৃত্যুর খবর জানিয়ে মোদি তার টুইটে লেখেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ের মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মোদির মা। এরপর তাকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি ঠিক কী কারণে অসুস্থ হন তা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়নি। গত বুধবার অসুস্থ মাকে দেখতে গুজরাট গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আপডেট সময় : ১১:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২