ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতে পাকিস্তানি ফওয়াদ-মাহিরার ছবি-মুক্তি স্থগিত

  • আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফওয়াদ খান ও মাহিরা খানের পাকিস্তানি ছবি ‘দ্য লেজেন্ড অফ মওলা জাট’-এর মুক্তি ভারতে স্থগিত করা হয়েছে।

মুম্বইয়ের মাল্টিপ্লেক্সের এক কর্মকর্তা বলেছেন, ছবিটি ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। সম্ভবত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ভালো বাণিজ্যের আশায় জি স্টুডিয়োস আগাম স্বত্ব অধিগ্রহণ করেছিল ছবিটির। খবর, ছবির কিছু অংশ বাদ দিয়ে সম্প্রচারিত হতে পারে। জি স্টুডিয়োসের হাত ধরে মূলত দিল্লি-এনসিআর, পাঞ্জাব এবং পরে ভারতের অন্যান্য অংশে ছবি-মুক্তির চেষ্টা চলছে।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনার চলচ্চিত্র শাখার সভাপতি অমেয়া খোপকার টুইটারে বলেছেন, দলের পক্ষ থেকে দেয়া সতর্ক বার্তার পরেই ছবির মুক্তি স্থগিত করা হয়েছে। এর আগেও ভারতে পাকিস্তানি ছবি মুক্তির বিরুদ্ধে প্রেক্ষাগৃহ মালিকদের হুমকি দিয়েছিলেন অমেয়া খোপকার। তিনি টুইট করেছিলেন, ‘পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শনের বিরোধিতা সবসময় থাকবে। পাকিস্তানি ছবিটি আগে ২৩ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। সেটি ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। আমরা মহারাষ্ট্রে ছবিটি মুক্তি পেতে দেব না।’

মাহিরা এবং ফওয়াদ তাদের জনপ্রিয় পাকিস্তানি নাটক ‘হামসফর’-এর মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছে পরিচিত। পাশাপাশি, ফওয়াদ ‘খুবসুরৎ’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’র মতো বলিউডি ছবিতে অভিনয় করেছেন। মাহিরাকে দেখা গিয়েছে শাহরুখ খান অভিনীত ‘রইস’-এ। ভারতীয় প্রেক্ষাগৃহে শেষ পাকিস্তানি ছবি মুক্তি পেয়েছে ২০১১ সাথে। সেটিও মাহিরা অভিনীত ‘বোল’।
সূত্র : আজকাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পাকিস্তানি ফওয়াদ-মাহিরার ছবি-মুক্তি স্থগিত

আপডেট সময় : ১২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২