ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হবিগঞ্জে আবৃত্তি উৎসব ‘জন্মেছি বাংলায়’

  • আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

“যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল পদক্ষেপ এর আবৃত্তি উৎসব ‘জন্মেছি বাংলায়’। শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরের আর ডি হল প্রাঙ্গনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্যদিয়ে উৎসবের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো.আবু জাহির।
পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি অধ্যাপক নাসরিন হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরীর সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি ও পদক্ষেপ এর প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল সোহেল।
উৎসবের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অবসরপ্রাপ্ত উপ-সচিব ড. শেখ ফজলে এলাহী, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহার শাহীন, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক সাবিনা ইয়াসমিন, এডভোকেট নাজমা আক্তার চৌধুরী, সিদ্দিকী হারুন প্রমুখ।
উৎসবে অধ্যাপক নাসরিন হকের গ্রন্ত্রণা ও নির্দেশনায় পদক্ষেপ পরিবেশনা করে ” জন্মেছি বাংলায়” এবং সাইমুন ইভানের নির্দেশনায় চারুকণ্ঠ শিল্পাঙ্গন এর “তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প” পরিবেশনা করে। এছাড়াও ৩০ জন একক আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করেন তাকওয়া ও প্রাপ্তি পাল।
বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবটি প্রানবন্ত হয়ে ওঠে। উৎসব প্রাঙ্গণে শব্দ কথা প্রকাশনের বইমেলা ভিন্নমাত্রা যুক্ত করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে আবৃত্তি উৎসব ‘জন্মেছি বাংলায়’

আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২