ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

দেশে জুলাই-ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১০.৪৯ বিলিয়ন ডলার

  • আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 269
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ২০২২ সালের ডিসেম্বরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ২৩ শতাংশ বেশি।

রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের একটি হালনাগাদ প্রতিবেদন অনুসারে নভেম্বরে, প্রবাসীরা আইনি চ্যানেলের মাধ্যমে দেশে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা এবং মার্কিন ডলারের উচ্চ বিনিময় হার অফার করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর চেষ্টা করছে।

রেমিট্যান্স প্রবাহের পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ১০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে দেশ।

আগের অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১০ দশমিক ২৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিল। সে অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ২৮৭ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক ইউএনবিকে বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি বলেন, রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনা ছাড়াও, বেশ কয়েকটি ব্যাংক বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার জন্য অতিরিক্ত প্রণোদনাও দিয়েছে।

আইনি চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য ব্যাংকগুলো কোনো চার্জ বা ফি কাটবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি দেশে পাঠানো হয় হুন্ডি বা অনানুষ্ঠানিক মাধ্যমে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে জুলাই-ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১০.৪৯ বিলিয়ন ডলার

আপডেট সময় : ১০:৫৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩