ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি ম্যাচের সেরা সমর্থক খুঁজে নেবে বিসিবি, দেয়া হবে পুরস্কার

  • আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নানা বিতর্ক আর সঙ্কট নিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ির লিগের (বিপিএল) নবম আসরের। অসংখ্য পাওয়া না পাওয়ার ভিড়ে সমর্থকদের খানিকটা স্বস্তি দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে বিসিবি।

জানা গেছে, এবার বিপিএলে মাঠে থাকা দর্শকদেরও যুক্ত করে নেবে খেলার সাথে। আকর্ষণ বাড়াতে দর্শকদের জন্যেও নানা ক্যাটাগরিতে রাখা হয়েছে পুরস্কার।

হাজার হাজার সমর্থকদের মাঝে বিসিবি খুঁজে নেবে ম্যাচের সেরা সমর্থককে। ম্যাচের বিভিন্ন উত্তেজনাপূর্ণ মুহূর্ত থেকে বাছাই করা হবে সেই সেরা সমর্থক। সেরা সমর্থকের সেরা মুহূর্তের ছবিটি প্রদর্শন করা হবে মাঠে থাকা জায়ান্ট স্ক্রিনে। সেই সাথে ম্যাচ পরবর্তী সময়ে মাঠে প্রবেশের সুযোগ পাবে সেই সমর্থক।

বিসিবি জানিয়েছে, সেরা সমর্থকের জন্য আরো থাকবে ম্যাচ সেরা ক্রিকেটারের সাথে ছবি তোলার সুযোগ। পাশাপাশি ম্যাচ সেরা ক্রিকেটারের অটোগ্রাফ করা ব্যাটও পাবেন উপহার হিসেবে। আর বিপিএলের অফিশিয়াল পেইজে আপলোড করা হবে সেরা সমর্থকের সেরা মুহূর্তের ছবিটিও।

বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের অফিশিয়াল পেইজে এসব তথ্য জানিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতি ম্যাচের সেরা সমর্থক খুঁজে নেবে বিসিবি, দেয়া হবে পুরস্কার

আপডেট সময় : ০৩:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩