ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভোলায় নতুন কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান

  • আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভোলা নর্থ-২ নম্বর কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ ১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়। এই কূপটি খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সঙ্কটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় নতুন কূপে গ্যাসের বড় মজুদের সন্ধান

আপডেট সময় : ১০:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩