ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

খুলনার বিপক্ষে ঢাকার সংগ্রহ ১০৮

  • আপডেট সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা ডমিনেটর্সের ওপেনার সৌম্য সরকার আক্ষেপ করে বলতে পারেন, আমিও রান পেলাম, বাকিরাও ব্যাটিং ভুলে গেল। তার সাথে ঘটেছে এমনই ঘটনা। তিনি রানের দেখা পেয়েছেন। আর দলের বাকিরা আসা-যাওয়ার মিছিল করেছেন। সৌম্য সরকার আগের সাত ম্যাচে ঢাকার হয়ে করেছিলেন ৫৫ রান। দু’বার শূন্য রানে ফিরেছিলেন তিনি। কিন্তু আজ তার রানের ওপর ভিত্তি করেই তাল দল ঢাকা সংগ্রহ করেছে ১০৮ রান।

মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে সাতক্ষীরার ছেলে সৌম্য খেললেন ৫৭ রানের ইনিংস। ওপেনিংয়ে নেমে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন তিনি। ৪৫ বল খেলে ছয়টি চার ও দুটি ছক্কায় তোলেন ওই রান। কিন্তু দলের বাকি দশজন ৫৭ রানও করতে পারেননি। ঢাকা তাই দুই বল থাকতে ১০৮ রানে অলআউট হয়েছে।

সৌম্য সঙ্গী ওপেনার মিজানুর ১ রান করেন। পরের দুই ব্যাটার শূন্য করে ফিরে যান। ৮ রানে তিন উইকেট হারায় ঢাকা। পরের তিন ব্যাটার অ্যালেক্স ব্লাকে (৩), নাসির হোসেন (৫) ও আরিফুল ইসলামও (৩) চূড়ান্ত ব্যর্থ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন তাসকিন আহমেদ। পেসার আল আমিন ১০ রান করলে এক শ’ ছাড়ায় ঢাকা।

ঢাকাকে ধসিয়ে দিয়েছেন খুলনার দুই স্পিনার নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম। বাঁ-হাতি স্পিনার নাসুম ৪ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। নাহিদুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। তুলে নিয়েছেন চারটি উইকেট।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনার বিপক্ষে ঢাকার সংগ্রহ ১০৮

আপডেট সময় : ০৯:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩