ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মদ কিনতে গিয়ে জাবির ২ শিক্ষার্থী আটক

  • আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স বরাদ্দ নিয়ে মদ কিনতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে রাজধানীর বংশাল থানার ঢাকা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া শিক্ষার্থীরা হলেন ৪৩ ব্যাচের রিপন সাহা (২৮) ও ৪৪ ব্যাচের জুয়েল আহমেদ (২৭)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান।

তিনি জানান, আটকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সাথে চালক আব্দুল্লাহ দুলালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মদ জব্দ করা হয়েছে।

জাবির একটি সূত্রে জানা যায়, ‘কয়েকদিন পরেই জাবির ৪৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র‌্যাগ ডে) উদযাপন করা হবে। অনুষ্ঠান উপলক্ষে বংশাল এলাকায় মদ কেনার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী রোগী আনার কথা বলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের অ্যাম্বুলেন্স ব্যবহার করে মদ কেনা শেষে ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরছিলেন তারা। পথে ঢাকা ব্যাংকের কাছে পৌঁছানোর পর পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করে।

জাবি মেডিকেলের কর্মরত ডা: নিং তম সিং বলেন, ৪৩ ব্যাচের ফার্মেসি বিভাগের অনিক নামে এক শিক্ষার্থী অ্যাম্বুলেন্স বরাদ্দ নিয়েছে। ইসলামী ব্যাংক হাসপাতালের কাকরাইল শাখা থেকে রোগী পরিবহনের কথা বলে তারা গাড়িটি নিয়ে যায়।’

বিশ্ববিদ্যিালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, অ্যাম্বুলেন্স যেহেতু চিকিৎসাকেন্দ্রের অধীনে, তারা বিষয়টি দেখবে। আমি এই বিষয়ে কিছু জানি না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে মদ কিনতে গিয়ে জাবির ২ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩