ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, আশঙ্কা জাতিসঙ্ঘ মহাসচিবের

  • আপডেট সময় : ১০:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কয়েক দিনের মধ্যে এক বছরে পা দেবে। কিন্তু সেই ‘যুদ্ধ’ থামার কোনো নাম নেই। তার মধ্যেই বড় আশঙ্কার কথা শোনালেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। দাবি করলেন, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে।

নতুন বছরে কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দেয়া জরুরি, জাতিসঙ্ঘ সাধারণ সভায় তা নিয়ে বক্তৃতা করছিলেন গুতেরেস। ওই সময়ে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন তিনি। এ প্রেক্ষাপটেই গুতেরেসের আশঙ্কা, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব খুব শিগগিরই থামার নয়। বরং তা চলতেই থাকবে। পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও মন্তব্য করেন মহাসচিব। তার কথায়, ‘কেউ নিজের অজান্তে যুদ্ধে জড়িয়ে পড়বে না। সকলের চোখই খোলা থাকবে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। তার পর থেকে পানি অনেক দূর গড়িয়েছে। ইউক্রেনকে নানাভাবে এই যুদ্ধে সাহায্য করেছে পশ্চিমি দুনিয়া। কয়েকটি এলাকায় রাশিয়া পিছু হটেছে। কিছু এলাকায় আবার পুনর্দখলও করেছে। এই পরিস্থিতিতে জাতিসঙ্ঘের আশঙ্কায় যুদ্ধের ভবিষ্যত নিয়ে জল্পনা আরো বাড়ল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, আশঙ্কা জাতিসঙ্ঘ মহাসচিবের

আপডেট সময় : ১০:২২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩