ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

ফাইনালে পা রাখার লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা-সিলেট

  • আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিরোপা সমীকরণের শেষ ধাপে পা রাখার লড়াইয়ে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সবার আগে ফাইনাল নিশ্চিত করতে মুখিয়ে উভয় দল। কোয়ালিফায়ার পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেছে তারা, জয়ী দল সরাসরি পা রাখবে ফাইনালে। বিপরীতে পরাজিত হলে বাড়বে অপেক্ষা।

রোববার মিরপুরে ফ্লাইডলাইটের আলোয় আলো ছড়াবে দুই দলের ক্রিকেটাররা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েসের। এর আগেও এবারের বিপিএলে উভয় দল মুখোমুখি হয় দুইবার, যেখানে সমান একটি করে জয় কুমিল্লা ও সিলেটের।

সিলেটের একাদশে নেই থিসারা পেরেরা, তবে এসেছেন ইসুরু উদানা। আছেন আফগানিস্তানের অখ্যাত শাফিকুল্লাহ গাফারী ও জর্জে লিন্ডে। বিপরীতে কুমিল্লার একাদশে আন্দ্রে রাসেল, সুনিল নারিনের সাথে মইন আলিও যোগ দিয়েছেন একাদশে। আছেন জনসন চার্লসও।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস, মোসাদ্দেক সৈকত, মুস্তাফিজুর রহমান, জনসন চার্লস, মুকিদুল ইসলাম, জাকের আলি, তানভীর ইসলাম, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লিটন দাস, মইন আলি।

সিলেট একাদশ: মাশরাফী বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, জর্জে লিন্ডে, ইসুরু উদানা, তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, রুবেল হোসেন, শাফিকুল্লাহ গাফারী, রায়ান বার্ল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফাইনালে পা রাখার লড়াইয়ে মুখোমুখি কুমিল্লা-সিলেট

আপডেট সময় : ০৯:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩