ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বাখমুতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : ইউক্রেনের কমান্ডার

  • আপডেট সময় : ১২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের সামরিক বাহিনীর এক কর্মকর্তা মঙ্গলবার বাখমুত শহরের পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে বর্ণনা করেন। ইউক্রেনের ডনেটস্ক প্রদেশের এই এলাকায় ইউক্রেন ও রাশিয়ার বাহিনীর মধ্যে তীব্র লড়াই হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার ওলেকসান্দর সিরিসকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বড় আকারে ক্ষয়ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও, শত্রুরা তাদের সবচেয়ে প্রশিক্ষিত ওয়াগনার অ্যাসল্ট ইউনিট পাঠিয়ে আমাদের সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে এবং চারপাশ থেকে শহরটি ঘিরে ফেলার জন্য চেষ্টা চালিয়েছে।

সোমবারের রাত্রিকালীন বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, বাখমুতের পরিস্থিতি ‘জটিল থেকে জটিলতর হয়ে পড়ছে।

তিনি আরো জানান, রুশ বাহিনী ‘আমাদের অবস্থানকে সুরক্ষিত রাখতে পারে এরকম সব কিছুই ধারাবাহিকভাবে ধ্বংস করে যাচ্ছে’।

বাখমুতসহ পূর্ব ইউক্রেনের বেশ কিছু এলাকায় আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই শহরে এক সময় ৭৫ হাজার মানুষের বসবাস ছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ বাহিনী উত্তর ও দক্ষিণ দিকে কিছুটা অগ্রগতি অর্জন করেছে। তারা শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলতে চাইছে এবং এর ভেতরে থাকা ইউক্রেনীয় বাহিনীকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাখমুতের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক : ইউক্রেনের কমান্ডার

আপডেট সময় : ১২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩