ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

সাকিবের জোড়া আঘাত, দ্রুত ৩ উইকেট হারালো ইংল্যান্ড

  • আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে সাকিব আল হাসানের জোড়া আঘাতে ১০.১ ওভারেই ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। অপর উইকেটটি নিয়েছেন এবাদত হোসেন।

চট্টগ্রামের এ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান।

এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে বোলিংয়ে এসে আবারো আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।

তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৬ রান। তবে ইনিংস শেষ হয়ে যায় ৭ বল বাকি থাকতেই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের জোড়া আঘাত, দ্রুত ৩ উইকেট হারালো ইংল্যান্ড

আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩