ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

৮ মামলা থেকে আগাম জামিন পেলেন ইমরান খান

  • আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লাহোর ও ইসলামাবাদ হাইকোর্টে করা আটটি মামলা থেকে আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

লাহোর হাইকোর্টের বিচারপতি তারেক সেলিম শেখ ও ফারুক হায়দারের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ সন্ত্রাসবাদের মামলায় শুনানি শেষে ইমরান খানকে এ আগাম জামিন দেন।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ইমরান খানের আইনজীবী আদালতকে বলেন, ইমরান খানের নামে ইসলামাবাদ হাইকোর্টে পাঁচটি মামলা ও লাহোর হাইকোর্টে তিনটি মামলা রয়েছে। ইমরান খান আদালতে উপস্থিত হতে চান। তবে কয়েকটি কেসের বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই।

বিচারপতি তারেক সেলিম এর উত্তরে বলেন, আমাদের কাছে যে মামলাগুলোর তথ্য আছে, আমরা কেবল সেগুলোরই শুনানি করব।

ইমরান খান আদালতে বলেন, আমার কাছে অবাক লাগে, আমার নামে এত মামলা হলো কিভাবে? একটা থেকে জামিন পাই তো আরেকটির নোটিশ আসে। এখন আমাকে এতো হয়রানি করা হচ্ছে যে আগে কখনো আমাকে এতোটা হয়রানি হতে হয়নি।

এর পরিপ্রেক্ষিতে বিচারপতি তারেক সেলিম বলেন, আপনি যদি নিয়ম অনুযায়ী চলতে থাকেন, তবে সবই ঠিক হয়ে যাবে। তাই আপনার কর্মপ্রকৃতি নিয়ে ফের ভাবা উচিৎ।

সূত্র : জিও নিউজ, ডন ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮ মামলা থেকে আগাম জামিন পেলেন ইমরান খান

আপডেট সময় : ১১:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩