ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা : জেলেনস্কি

  • আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ নেই যার কারণে তারা রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে যেতে পারছে না।

জাপানের ইয়োমিউরি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই স্বীকারোক্তি দেন। জেলেনস্কির সাক্ষাৎকার শনিবার প্রকাশ হয়েছে।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা ভালো না। সফল আক্রমণের জন্য ইউক্রেনের হাতে পর্যাপ্ত গোলাবারুদ নেই। রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনো শুরু করতে পারিনি। ট্যাংক, গোরাবারুদ ও মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র ছাড়া আমরা আমাদের সাহসী সেনাদেরকে ফ্রন্টলাইনে পাঠাতে পারি না।’

জেলেনস্কি বলেন, মিত্রদের কাছ থেকে গোলাবারুদ এসে পৌঁছানোর জন্য আমরা অপেক্ষা করছি। ইউক্রেনের পক্ষ থেকে যে গোলা ছোঁড়া হচ্ছে, রাশিয়া তার তিনগুণ গোলা ছুঁড়ছে।

তিনি আরো বলেন, এ অবস্থায় পশ্চিমা সমর্থকদের উচিত জরুরিভিত্তিতে আরো গোলা বারুদ সরবরাহ করা। এছাড়া, যুদ্ধবিমান দেয়ার বিষয়েও তাদের সিদ্ধান্ত নিতে হবে।’
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আক্রমণের জন্য প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা : জেলেনস্কি

আপডেট সময় : ০১:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩