ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন দিতে নারাজ জেডি ভ্যান্স উত্তাল ফ্রান্স: বিভিন্ন শহরে কারফিউ ও জনসমাবেশ নিষিদ্ধ চলতি মাসের বেতনের সঙ্গেই মিলছে নতুন পে স্কেলের সুবিধা নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪ শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১

দ্বিতীয় রমজানে মসজিদে এসে জার্মান পরিবারের ইসলাম গ্রহণ (ভিডিও)

  • আপডেট সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মসজিদে এসে একসাথে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছে জার্মানির পুরো একটি পরিবার। রমজানের দ্বিতীয় দিনে পরিবারটি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করে বলে জানিয়েছে আলজাজিরা মুবাশির।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, এরই মধ্যে ছয় সদস্যের পরিবারটির ইসলাম গ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

সিরীয় সাংবাদিক আহমাদ হাওয়াস জানান, পরিবারটি যে মসজিদে ইসলাম গ্রহণ করেছে, ওটার নাম মসজিদুস সালাম। জার্মানের দক্ষিণাঞ্চলে মসজিদটি অবস্থিত।

এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে আহমাদ হাওয়াস বলেছেন, ‘এই ধর্ম কত মহান। পুরো একটি পরিবার ইসলামে প্রবেশ করল। আল্লাহ যার হেদায়াত চান, তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন।’

আলজাজিরা মুবাশিরকে সিরীয় ওই সাংবাদিক বলেন, ‘জার্মানির বাডেন-ভুর্টেমবের্গ রাজ্যের ফোৎসায়েমের মসজিদুস সালামে গত শুক্রবার জুমার পর তারা ইসলামে প্রবেশ করেন।’

তিনি জানান, পরিবারটির সদস্যরা নিজেরাই মসজিদে আসেন এবং ইসলাম গ্রহণের জন্য সেখানকার লোকদের সহযোগিতা চান।

এদিকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে- পরিবারের পুরুষ লোকটি আরবি ও জার্মান ভাষায় কালিমায়ে শাহাদাত পাঠ করছেন। এতে তাকে সহযোগিতা করছেন একজন আলেম। আর পাশেই কালেমা পড়ার অপেক্ষায় রয়েছেন তার হিজাব পরিহিতা স্ত্রী, বড় মেয়ে ও আরো তিন সন্তান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্বিতীয় রমজানে মসজিদে এসে জার্মান পরিবারের ইসলাম গ্রহণ (ভিডিও)

আপডেট সময় : ০৬:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩