ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

  • আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পররাষ্ট্র সচিব সুব্রমানিয়াম জয়শংকর ২ দিনের সরকারি সফরে আজ ঢাকা পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে অভ্যর্থনা জানান।
জয়শংকর তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও দু’দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী এপিলে প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একথা জানা যায়।
জয়শংকর বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে কয়েকটি চুক্তি স্বাক্ষরের বিষয় চূড়ান্ত করতে আলোচনা করবেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরে সেচের জন্য পানি সংরক্ষণ ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বাসসকে একথা জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ১১:২৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭