ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সার্জারি করিয়ে রূপবতী হয়েছিলেন ‘কালো-মোটা’ কাজল!

  • আপডেট সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাত্র ১৭ বছর বয়সে ১৯৯২ সালে বেখুদি দিয়ে ভারতীয় চলচ্চিত্র তথা বলিউডে ডেবিউ করেন কাজল। যদিও প্রথম সাফল্য আসে ১৯৯৩ সালে বাজিগর সিনেমা দিয়ে। ৯০-এর দশকে একের পর এক হিট দিয়ে গিয়েছেন তিনি। তবে কেরিয়ারের দিকে থেকে সাফল্য এলেও নিজের শ্যামলা গায়ের রঙের কারণে কম সংগ্রামের মুখে পড়তে হয়নি তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন অজয় দেবগন-পত্নী।

এক চ্যাট শো-তে কাজলকে বলতে শোনা গেল, ওইসময় অনেকেই তাকে ‘মোটা’, ‘কালো’ বলে ডাকত। এমন একজন যে সারাক্ষণ চশমা পরে থাকে। যদিও এসব নিয়ে খুব একটা ভাবিত হতেন না তিনি। কারণ মনে মনে জানতেন তিনি কুল, স্মার্ট, সবমিলিয়ে তাকে নিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছে তাদের থেকে অনেক ভালো।

তবে কাজল মেনে নেন নিজের গায়ের রংকে ভালোবাসতে অনেকটা সময় লেগে গিয়েছিল কাজলের। তিনি যে প্রকৃতই সুন্দরী এটা বিশ্বাস করতেও সময় লেগেছিল। কাজলের কথায় ৩২-৩৩ বছর বয়সে গিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলা শুরু করেন তাকে যথেষ্ট সুন্দর দেখতে।

অভিনেত্রী জানান, এরপর থেকে নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। কাজলের কথায়, ‘ওই যে সবাই বলে তুমি ততক্ষণ দেখনদারি করবে যতক্ষণ না তুমি বিশ্বাস করবে। এবং অবশেষে তুমি এটা করতে পারবে।’

তবে বলিউডের অন্দরে কানাঘুষো রয়েছে যে ত্বক ফরসা করার সার্জারির সাহায্য নিয়েছেন কাজল। যদিও সে দাবি আগেই নাকচ করে দিয়েছেন কাজল। ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়ে তাকে বলতে শোনা গিয়েছে, তিনি দীর্ঘদিন সূর্যের তাপের বাইরে আছেন। একসময় টানা সূর্যের নিচে কাজ করেছিলেন যা তাকে ট্যান করে দিয়েছিল। তবে বর্তমানে তিনি সূর্যের থেকে দূরে থাকায় গায়ের রং একটু বিবর্ণ লাগে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্জারি করিয়ে রূপবতী হয়েছিলেন ‘কালো-মোটা’ কাজল!

আপডেট সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩