ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বিমানবন্দর

বাইডেনকে হত্যা করতে ভারতীয় বংশোদ্ভূত যুবকের হামলা

  • আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যা করতে চেয়ে ইচ্ছে করেই ট্রাক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে সাই বরিষ্ঠ কণ্ডুলা (১৯) নামে ভারতীয় এক বংশোদ্ভূতকে গ্রেফতার করেছে পুলিশ। তার গাড়ি থেকে একটি নাৎসির পতাকা ও কালো রঙের ডাক্ট টেপের রোল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ভারতীয় বংশোদ্ভূত ওই যুবক যুক্তরাষ্ট্রের মিসৌরি প্রদেশের চেস্টারফিল্ড শহরের কাছে সেন্ট লুইস এলাকার বাসিন্দা।

জানা গেছে, বরিষ্ঠ ওই ট্রাকটি ভাড়া নিয়েছিলেন। সোমবার রাতে ট্রাকটি নিয়ে হোয়াই হাউজের নিরাপত্তা ব্যারিকেডে ধাক্কা মারেন তিনি। ধারণা করা হচ্ছে যে বাইডেনকে হত্যা করতে চেয়ে ইচ্ছে করে ট্রাক নিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন বরিষ্ঠ।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যারিকেডে নিজের গাড়ি দিয়ে ধাক্কা দেয়ার পর নাৎসি পতাকা উড়িয়ে ‘ক্ষমতা দখলের ঘোষণা’ করেন।

প্রেসিডেন্ট বাইডেন ও তার পরিবারের ক্ষতি করা, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর পরিবারের ক্ষতি করা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা করা হয়েছে বরিষ্ঠর বিরুদ্ধে। একই সাথে অস্ত্র নিয়ে হামলার অভিযোগেও মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

২০২২ সালে হাই-স্কুল পাশ করেন বরিষ্ঠ। তার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে জানা যায়, ডেটা অ্যানালিসিসে আগ্রহ রয়েছে বরিষ্ঠের। কোডিংয়ের অভিজ্ঞতা ও সার্টিফিকেট রয়েছে তার কাছে।

তিনি প্রথমে মিসৌরি থেকে ডালেন আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তারপর সেখান থেকে ওয়াশিংটন পর্যন্ত ভাড়া করা ট্রাকে করে আসেন। ব্যারিকেডে গাড়ি ধাক্কা দেয়ার পর পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তখন তিনি তাদের বলেন যে ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে হত্যা করতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এটা নিছক দুর্ঘটনা এবং এর সাথে শ্বেতাঙ্গ বর্ণবিদ্বেষীদের কোনো সম্পর্ক নেই।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইডেনকে হত্যা করতে ভারতীয় বংশোদ্ভূত যুবকের হামলা

আপডেট সময় : ০৫:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩