ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু রাশিয়ার

  • আপডেট সময় : ১২:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিত্র বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাশিয়া ও বেলারাস মস্কোর কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তির পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে অস্ত্রগুলোর নিয়ন্ত্রণ ক্রেমলিনের হাতেই থাকবে।

লুকাশেনকো এক সরকারি ভিডিওতে বলেন, ‘পরমাণু অস্ত্র হস্তান্তর শুরু হয়ে গেছে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্চে বেলারাশে স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েনের কথা ঘোষণা করেছিলেন। এটি ছিল ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করার পাশ্চাত্যের প্রয়াসের প্রতি একটি সতর্কবার্তা। তবে ওই সময় বলা হয়নি, কখন এসব অস্ত্র মোতায়েন করা হবে। কিংবা কতগুলো অস্ত্র মোতায়েন করা হবে, সে কথাও বলা হয়নি।

তবে যুক্তরাষ্ট্র মনে করে যে রাশিয়ার হাতে প্রায় দুই হাজার কৌশলগত পরমাণু অস্ত্র আছে। এগুলোর মধ্যে রয়েছে বিমানে বহনযোগ্য, স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও।

কৌশলগত পরমাণু অস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রু সৈন্য ও অস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়। অবশ্য এগুলোর পাল্লা হয় স্বল্প। এগুলো পরমাণু অস্ত্রের চেয়ে কম ধ্বংস করতে পারে।

রাশিয়া ও বেলারাস ঘনিষ্ঠ মিত্র। রাশিয়া ভর্তুকি মূল্যে বেলারাসকে তেল ও গ্যাস দিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের সহায়তাও করে। ইউক্রেনে হামলা চালাতে বেলারাসের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া।

সূত্র : ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু রাশিয়ার

আপডেট সময় : ১২:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩