ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

  • আপডেট সময় : ১০:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার বিএনপির পল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার যে নির্মম ও মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জাতির জন্য খুবই বেদনাদায়ক ও শোকাবহ। অভিযোগ করে তিনি বলেন, পূর্ব পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকের সাজা হয়েছে, আবার অনেকেই অধরায় থেকে গেছেন।

তিনি বলেন, বর্তমানে গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবল সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির খড়গ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। তিনি বলেন, ‘আমি বিএনপির পক্ষ থেকে আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালি হলে কর্মসূচি দিচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, বিএনপি গণভিক্তিক দল। আমরা জনগণের জন্য প্রতিবাদ করছি। আর কর্মসূচি দেবো কি না সে ব্যাপারে দলের সিনিয়র নেতারা বসে সিদ্ধান্ত নেবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি বিএনপির

আপডেট সময় : ১০:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭