ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পুতিনের রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান লুলার

  • আপডেট সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সেন্ট পিটার্সবার্গ সফরে যাওয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

পুতিনের সাথে টেলিফোনে আলাপকালে শুক্রবার তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। এদিকে দিন কয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাক-বিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।

আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।

সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্যে লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’

তবে শান্তির জন্যে সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে। এ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে- তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।

এদিকে গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্যে পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী।
তবে এ মন্তব্যের জন্যে তিনি তীব্রভাবে সমালোচিত হন।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুতিনের রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান লুলার

আপডেট সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩