ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

দীর্ঘ অপেক্ষার পর হজের লটারিতে যেভাবে নাম এলো মরক্কান এই ৪ বোনের

  • আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

হজের লটারিতে নাম ওঠার পর দীর্ঘ অপেক্ষা ফুরালো মরক্কান চার বোনের। এ বছর তারা পবিত্র হজ করবেন। এজন্য খুব উচ্ছ্বসিত জীবনের পড়ন্ত বেলা অতিক্রমকারী চার বোন।

শনিবার জিও নিউজের উর্দু ভার্সনে আরব মিডিয়ার বরাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে জানানো হয়- মরক্কান ওই চার বোনের নাম যথাক্রমে- আয়েশা নাসির, ফাতেমা নাসির, হুলিয়া নাসির ও খাদিজা নাসির। তাদের বয়স ৬৫ থেকে ৮২ বছরের মধ্যে।

সূত্র জানায়, হজ পালনের জন্য খুব শিগরির-ই ‘রোড টু মক্কা’র উদ্যোগে তারা সৌদি আরবে পৌঁছে যাবেন।

এদিকে, আরব মিডিয়া সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে হজ পালনের ইচ্ছা পোষণ করে আসছিলেন এই চার বোন। তবে একেক সময় একেক রকমের প্রতিবন্ধকতায় তাদের স্বপ্ন পূরণ হচ্ছিল না।

এ প্রসঙ্গে ওই চার বোন বলেন, ‘আমরা বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম কিন্তু লটারিতে নাম আসছিল না। তবে হতাশ হইনি। এ বছরও লটারিতে একটি খামে চার বোনের নাম দেই এবং লটারিতে আমাদের নাম উঠে আসে।’

হজের সুযোগ পেয়ে এই চার বোন আল্লাহর উচ্ছ্বসিত প্রশংসা করছেন।

সূত্র : ডেইলি জংগ ও জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দীর্ঘ অপেক্ষার পর হজের লটারিতে যেভাবে নাম এলো মরক্কান এই ৪ বোনের

আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩