ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী : ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব

  • আপডেট সময় : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রকৃত মুসলমানরা উগ্রপন্থায় বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা। তিনি বলেছেন, ‘মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী, তারা মানবতার তাগিদ দেন।’

শুক্রবার ভারত সফররত শায়খ ঈসা নয়াদিল্লির জামা মসজিদে পবিত্র জুমার নামাজ পূর্ব খুতবায় একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘একজন সত্যিকারের মুসলমান সবসময় উচ্চস্তরের মানবিকতা নিয়ে চলেন। তিনি ইসলামের ভালো দিকের প্রচার করেন বারবার এবং ইসলাম ধর্মের সম্মান রক্ষার চেষ্টা করেন।’

শায়খ ঈসা বলেন, ‘বিপথগামী মুসলমান আল্লাহর পথে বিশ্বাস করেন না। ইসলাম ধর্মের প্রকৃত একজন প্রতিনিধি সর্বদা ভালোবেসে জয়ের কথা ভাবেন।’

তিনি আরো বলেন, ‘মুসলমানরা তার দেশের সংবিধানে বিশ্বাস করেন। দেশের সংস্কৃতিতে ভরসা রাখেন। মানুষকে একজোট করতে চেষ্টা করেন, ভাঙতে বা অশান্তি করতে নয়।’

বিশ্বের মুসলমানদের অন্যতম বৃহৎ সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক শায়খ মোহম্মদ বিন আব্দুল করিম আল ঈসা পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন। সফরে তিনি দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাত করেন এবং দেশটির নানা ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে যান। সেই ধারাবাহিকতায় নয়াদিল্লির জামা মসজিদে শুক্রবার জুমার নামাজের খুতবা দিয়েছেন তিনি। পাশাপাশি দিল্লির অক্ষরধাম মন্দিরেও যান সৌদি আরবের সাবেক এ আইনমন্ত্রী। সূত্র : প্রতিদিনের সংবাদ ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুসলমানরা ভালোবাসায় বিশ্বাসী : ভারতে এসে মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব

আপডেট সময় : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩