ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কঠোর পরিণাম : ইমরানের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান ৯ মে সেনানিবাসে হামলার ঘটনা তদন্তে গঠিত যৌথ অনুসন্ধান টিমের (জেআইটি) সামনে উপস্থিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর পরিণাম হবে। জেআইটির একটি ঘনিষ্ঠ সূত্র শনিবার এ তথ্য প্রকাশ করেছে।

ইমরান খান শুক্রবার অনুসন্ধান টিমের সামনে হাজির হয়েছিলেন। একজন ডিআইজি, এসএসপি ও চারজন এসপিকে নিয়ে গঠিত ছয় সদস্যের জেআইটি টিম ৯ মে তার গ্রেফতার হওয়ার সময় কোর কমান্ডার হাউজ (জিন্নাহ হাউজ) এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলায় তার ভূমিকা জানতে চায়।

জেআইটি সদস্যরা ইমরান খানকে বলেন যে ‌’আমরা আপনাকে কেবল পেশাগত প্রশ্ন করব।’

৯ মের ঘটনা পরিকল্পিত না কাকতালীয়- জানতে চাইলে ইমরান খান বলেন, এটি ছিল তার ও তার দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

তিনি বলেন, ‘এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অন্যত্র করার পরিকল্পনা ছিল।’

পিটিআই সমর্থকেরা কেন ক্যান্টনমেন্ট এলাকায় বিক্ষোভ করল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লোকজন সেখানে যেতে বাধ্য ছিল। কারণ আমাকে একজন কমান্ডার গ্রেফতার করেছিল।’
তিনি লোকজনকে উস্কানি দিয়েছিলেন বলে জেআইটির অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান বলেন, লোকজন সেখানে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে।

তিনি বলেন, ‘ওই দিন যাকিছু ঘটেছিল, সবই ছিল ষড়যন্ত্র।

সূত্র : দি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দলের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কঠোর পরিণাম : ইমরানের হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩