ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

নাইজার প্রেসিডেন্টকে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / 264
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নাইজারের নেতা মোহাম্মদ বাজুমের ‘অবিলম্বে মুক্তির’ আহ্বান জানিয়েছেন।

নিয়ামিতে সৈন্যরা প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে রেখেছে এবং তারা ক্ষমতা দখলের দাবি করছে।

খবর এএফপি’র।।

ব্লিঙ্কেন বৃহস্পতিবার বলেছেন, ‘আমি আজ সকালে প্রেসিডেন্ট বাজুমের সাথে কথা বলেছি এবং স্পষ্ট করে বলেছি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নাইজারের প্রেসিডেন্ট হিসাবে যুক্তরাষ্ট্র তাকে দৃঢ়ভাবে সমর্থন করে। আমরা অবিলম্বে তাকে মুক্তি দেয়ার আহ্বান জানাই।’

তিনি আরো বলেছেন, ‘আামরা বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের যেকোনো প্রচেষ্টার নিন্দা জানাই। আমরা নাইজার সরকারের সাথে, এই অঞ্চলে এবং সারা বিশ্বের অংশীদারদের সাথেও সক্রিয়ভাবে যুক্ত আছি। পরিস্থিতির যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত আমরা তা অব্যাহত রাখব।’

ব্লিঙ্কেন আরো বলেন, যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের অপ্রয়োজনীয় যেকোনো গতিবিধি সীমিত করার বিষয়ে সতর্ক করেছে।

এর আগে ব্লিঙ্কেন নাইজার সরকারকে উৎখাত করার দাবি করা সৈন্যদের সতর্ক করেছিলেন।

প্রেসিডেন্ট গার্ডের অসন্তুষ্ট সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ বন্ধ করে দিয়েছে এবং দাবি করেছে যে তারা এই শাসনের অবসান ঘটিয়েছে।

উল্লেখ্য, আলোচনা ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ২০২১ সালের এপ্রিল থেকে ক্ষমতায় থাকা বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ড সদস্যরা আটক করে রেখেছে।
তবে অনেক বিষয়ে এখনো অস্পষ্টতা রয়ে গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইজার প্রেসিডেন্টকে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১২:২৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩