ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মার্সিডিজ ও লিফট নিয়ে ইন্দোনেশিয়া সফরে সৌদি বাদশাহ

  • আপডেট সময় : ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুটো মার্সিডিজ গাড়ি এবং দুটো লিফট সঙ্গে নিয়ে ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সফরে সব মিলিয়ে ৪৫৯ টন মালামাল যাবে সৌদি বাদশাহর জন্য। খবর- বিবিসি বাংলা।

তার এ মালামাল বহন করার জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে। সে কোম্পানি আলাদা কার্গো বিমানে এ মালামাল বহন করবে। ৪৫৯ টন মালামালের মধ্যে ৬৩ টন মালামাল নামানো হবে জার্কাতায় এবং বাকি ৩৯৬টন নামানো হবে বালি দ্বীপে। বালি দ্বিপে অবকাশ যাপন করবেন সৌদি বাদশাহ।

সৌদি বাদশাহর এ সফরে তার সাথে ৬২০ জন সফরসঙ্গী যাচ্ছেন। এছাড়া আরো ৮০০ সদস্যের প্রতিনিধি যাচ্ছেন এ সফরে। মোট ২৭টি ফ্লাইটে করে তারা জার্কাতায় পৌঁছাবেন। এতো বিপুল মালামাল এবং সফর সঙ্গী নিয়ে ভ্রমণ করা সৌদি বাদশাহদের জন্য স্বাভাবিক বিষয় হলেও ইন্দোনেশিয়ার মানুষের কাছে এটি বেশ আগ্রহ তৈরি করেছে।

৪৭ বছরের মধ্যে কোনো সৌদি বাদশাহ ইন্দোনেশিয়া সফর করছেন। ১৯৭০ সালে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ জার্কাতা সফরে গিয়েছেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ এবার ইন্দোনেশিয়া ছাড়াও এশিয়ার আরো পাঁচটি দেশ সফর করবেন। এ দেশগুলোর মধ্যে রয়েছে – মালয়েশিয়া, ব্রুনাই, জাপান, চীন এবং মালদ্বীপ।

গত সোমবার মালয়েশিয়া পৌঁছানোর মধ্য দিয়ে সৌদি বাদশাহ তার সফর শুরু করেছেন। তার এ সফরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে দু’দেশের কর্মকর্তারা আশা করছেন। বুধবার তার ইন্দোনেশিয়া সফর শুরু করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্সিডিজ ও লিফট নিয়ে ইন্দোনেশিয়া সফরে সৌদি বাদশাহ

আপডেট সময় : ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭