ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 358
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে শাহ আলম (৪৫) নামে বৈশাখী পরিবহনের এক চালক মারা গেছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সারা দেশে চলা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও রাজধানীর গাবতলী এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। গাবতলীর প্রধান সড়কসহ আশপাশের সড়কগুলো বন্ধ করে নির্বিচারে গাড়ি ভাংচুর চালানো হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বৈশাখী পরিবহনের ওই চালক মারা যান। ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালক শাহ আলম আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাস চালককে মৃত ঘোষণা করেন। পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি, ঢাকার বাইরে থেকে কোনো বাস আসেনি। অভ্যন্তরীণ পথেও বাস চলেনি। রাজধানীতে বাস চলেছে হাতে গোনা। শ্রমিক-পুলিশ সংঘর্ষের জেরে ঢাকা থেকে সাভার ও আশপাশের উপকণ্ঠে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে গেছে। ঢাকায় বিভিন্ন অফিস থেকে সাভার ও ওইসব এলাকার বাসিন্দারা বাসায় ফেরার পথে ভোগান্তিতে পড়েন। তারা শ্রমিকদের মারমুখী আচরণের কারণে হেঁটেও ওই পথে যেতে পারছেন না। এর আগ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত গাবতলীতে ব্যাপক তাণ্ডব চালায় পরিবহন শ্রমিকরা।

পুলিশ কর্মকর্তারা বলছেন, শ্রমিকরা বিনা উস্কানিতেই অন্তত ৪০টি গাড়ি ভাংচুর করে। প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যুর জন্য দায়ী বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গত সপ্তাহে মানিকগঞ্জের আদালতে রায়ের পর থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এর পর সাভারে এক নারীর ওপর ট্রাক তুলে হত্যার অপরাধে আরেক চালকের মৃত্যুদণ্ড দেওয়ার পর শুরু হয় দেশজুড়ে আকস্মিক ধর্মঘট। রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবনে অচলাবস্থা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাসচালকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭