ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবেই: সিইসি

  • আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 348
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিয়ে নিজের দৃঢ় মনোভাবের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবেই।

বুধবার সকালে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলের নওমালাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় নুরুল হুদা বলেন, ‘গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে সমালোচনাকে সম্মান করা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা হয়। আমারা আমাদের কাজের মাধ্যমে সে সমালোচনার জবাব দিচ্ছি।’

তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে কাজ করে সকল রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করেই আমরা কাজ করে যাচ্ছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান সিইসি।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের আস্থা থাকবে। ইতিমধ্যেই দু-একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করেছি।’

নুরুল হুদা আরও বলেন, ‘বিএনপিসহ তাদের জোটের অন্যান্য দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এমনটাই আমরা প্রত্যাশা করি। মোদ্দা কথা, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, হবে, হবেই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবেই: সিইসি

আপডেট সময় : ০২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭