ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জাতীয় গ্রিডে ত্রুটি, অন্ধকারে সাতক্ষীরা

  • আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বুধবার দিনগত রাত ৩টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে সাতক্ষীরা জেলা।

দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন জেলাবাসী।

এর প্রভাবে খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলাও বিদ্যুৎবিহীন রয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস জানান, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় সাতক্ষীরাসহ খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বুধবার দিনগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে।

জাতীয় গ্রিডের ত্রুটি এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। ইঞ্জিনিয়ার টেকনেশিয়ানরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন রবীন্দ্রনাথ দাস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় গ্রিডে ত্রুটি, অন্ধকারে সাতক্ষীরা

আপডেট সময় : ০৯:১৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭