ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

আরাফাত সানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ

  • আপডেট সময় : ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানী এবং তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৩ মার্চ দিন ধার্য করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ঠিক করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে নাসরিন সুলতানা নামের এক নারীর প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্টতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না ‍শুনে ভয়ভীতি দেখায়।

গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে।

২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরাফাত সানীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ মার্চ

আপডেট সময় : ০৯:৫৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭