ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বসুন্ধরায় নর্থসাউথ ছাত্রদের অবরোধ-ভাংচুর

  • আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭
  • / 325
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরাপত্তারক্ষীদের পিটুনিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার হাসনাত তপুর আহত হওয়ার ঘটনায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুই ঘণ্টা প্রগতি সরণি অবরোধ করে রাখার পর দুপুর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তারা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের সামনের একটি ক্যাফেটেরিয়ার পাশাপাশি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত কয়েকটি ব্যাংকে ভাংচুর করতে দেখা যায়। এর আগে বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন যমুনা ফিউচার পার্কের সামনে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট সজীব জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা প্রগতি সরণি অবরোধ করে রাখে ছাত্ররা। পরে নর্থ সাউথের প্রক্টর ও পুলিশ এসে ছাত্রদের সঙ্গে আলোচনা করে তাদের এখান থেকে উঠিয়ে দেয়। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার ভেতরে ছাত্ররা এখনো বিক্ষোভ করছে বলে জানান ওই সার্জেন্ট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসুন্ধরায় নর্থসাউথ ছাত্রদের অবরোধ-ভাংচুর

আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭