ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি গোপালগঞ্জে আরো ৩দিন প্রদর্শিত হচ্ছে

  • আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক বিনামূল্যে প্রদর্শনী আরো তিনদিন বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করা হচ্ছে।
গত ১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। এ চলচ্চিত্রের প্রতিটি শো’তে আবাল, বৃদ্ধ, বনিতার পাশাপাশি তরুণ প্রজন্মের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। অনেকেই সিনেমাটি দেখতে না পেয়ে ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার সাতদিন চলচ্চিত্রটি প্রদর্শন শেষ হয়। তারপর দর্শকদের কথা চিন্তা করে জেলা প্রশাসন আজ শুক্রবার থেকে আরো তিনদিন চলচ্চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করেছে। তাই গোপালগঞ্জে আগামী রোববার চলচ্চিত্রটির প্রদর্শন সমাপ্ত হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শো’তে দর্শকের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সিনেমাটি বেশি দেখছে। অনেকে আবার সিট না পেয়ে চলচ্চিত্রটি দেখতে পারেননি। তাই সব শ্রেণি পেশার দর্শকদের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা আরো তিনদিন প্রদর্শনী বাড়িয়েছি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি গোপালগঞ্জে আরো ৩দিন প্রদর্শিত হচ্ছে

আপডেট সময় : ০১:২১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩