ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

কুমিল্লার লালমাইয়ের বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

  • আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ শুক্রবার। এদিকে বৃহস্পতিবার লালমাই উপজেলাধীন হাজীপুর আলোকিদিয়া শাক্যমুণি প্যাগোডায় দানোত্মম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- চীবর বুনন, মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, চীবর উৎসর্গ, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনা এবং ফানুস উত্তোলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলীশ্বর শান্তি নিকেতন বিহারের প্রধান উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের।
অনুষ্ঠানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্থান থেকে আগত ভিক্ষু সংঘ এবং উপাসক উপাসিকাবৃন্দ উপস্থিত থাকবেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার লালমাই উপজেলাধীন হাজীপুর আলোকিদিয়া শাক্যমুণি প্যাগোডায় দানোত্মম কঠিন চীবর দাসাৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্যাগোডার উপাসক উপাসিকাদের আয়োজনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদির মধ্যে ছিল বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, পিন্ডদান, ধর্মীয় আলোচনা, চীবর উৎসর্গ, প্রদীপ পূজা, সমবেত প্রার্থনা এবং আকাশ প্রদীপ উত্তোলন।
পূণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-নবশালবন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলভদ্র মহাথের। প্রধান অতিথি ছিলেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের। প্রধান আশীর্বাদক ছিলেন- বরইগাঁও সংঘরাজ জ্যোতিপাল মহাথের কনক চৈত্য বৌদ্ধ মহাবিহার শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের। আলোচক ছিলেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমৎ শুদ্ধানন্দ মতাথের, ড. প্রিয়দর্শী মহাথের, শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, শ্রীমৎ আশিন জিনানন্দ থের, ট্রাস্টি জ্যোতিষ সিংহ, বৌদ্ধ সমিতির সভাপতি এসকে সিংহা, ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লার লালমাইয়ের বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

আপডেট সময় : ০২:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩