ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ আশুলিয়ায় ফের বিক্ষোভ, ৫ কারখানায় কর্মবিরতি ও একজন আটক

নাশকতার মামলায় বিএনপি নেতাসহ ৪ জন আটক

  • আপডেট সময় : ১১:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার মামলায় রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল কাদিরসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বুধবার রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল কাদির (৫৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন চৌধুরী (৫৬), মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মো. মিজান ঢালী (৩৭) ও মাসুদ পাটোয়ারী (৪৮)।
রাজধানীর গেন্ডারিয়া, মুন্সিগঞ্জ ও নোয়াখালি জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
তারা ডিএমপি’র পল্টন, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপস্) আমিনুল ইসলাম বাসসকে জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে তারা সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ইতোপূর্বে তারা রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানায়।
তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতার মামলায় বিএনপি নেতাসহ ৪ জন আটক

আপডেট সময় : ১১:৪৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩